খাস কলকাতায় যুবকের রহস্যমৃত্যু!

বৃহস্পতিবার ভোরে নৃশংস ভাবে খুন হলেন নারকেলডাঙ্গার যুবক । পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম ইমামুদ্দিন আনসারী , তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর । স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী যুবকের সঙ্গে একাধিক বিষয় নিয়ে তাঁর বচসা বেঁধেছিল । প্রায় ৭ দিন বাড়ি ছেড়ে অন্যত্র থাকার পর দু’দিন আগে বাড়ি ফিরেছিলেন ইমামুদ্দিন আনসারী ।

অভিযোগ ওঠে, আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ৬-৭ জন দুষ্কৃতী চপার দিয়ে কুপিয়ে খুন করে ওই যুবককে । পুলিশ সূত্রে খবর, ওই যুবকের সঙ্গে কয়েকজনের আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ চলছিল । ওই যুবক কয়েকজনকে মারধরও করেন বলে অভিযোগ মেলে । তাঁর নামে নারকেলডাঙা থানায় অভিযোগও দায়ের হয় । তারপর থেকেই ওই যুবক পলাতক ছিলেন ।

সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে এলাকায় ঢুকতেই তাঁকে কুপিয়ে খুন করে বিরোধী গোষ্ঠীর লোকেরা । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রতিহিংসার জেরেই খুন করা হয় যুবককে । এখনও পর্যন্ত কাউকে আটক করা না গেলেও অভিযুক্তদের খোঁজে সন্ধান চালাচ্ছে নারকেলডাঙা থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube