হাইড্রোক্সিক্লোরোকুইন কেনায় নিষেধাজ্ঞা কেন্দ্রের

নিউজটাইম ওয়েবডেস্ক : হাইড্রোক্সিক্লোরোকুইন,সম্প্রতি এই ওষুধের নাম ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। করোনার হাত থেকে বাঁচা যাবে এই আশঙ্কায় সেই ওষুধ  কিনে নিচ্ছেন কিছু ব্যক্তি ও। কিন্ত সেটা কি ঠিক হচ্ছে? উত্তর-না

চিকিৎসকদের পরামর্শ না নিয়ে এমনি দোকান থেকে ম্যালেরিয়ার প্রতিষেধক ওষুধ কিনবেন না করোনাভাইরাস রোধে। সাধারণ মানুষকে এই পরামর্শ দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

করোনাভাইরাসের চিকিত্সার জন্য পরীক্ষামূলক ভাবে হাইড্রোক্সিক্লোরোকুইন ড্রাগ ব্যবহার করার অনুমতি দিয়েছে কেন্দ্র।

হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে কিছুটা ভালো ফলাফল মিলেছে করোনার বিরুদ্ধে। কিন্তু এই ওষুধেই করোনা সারে তা জোড় দিয়ে বলার জন্য প্রয়োজন আর ও ক্লিনিকাল ট্রায়াল।

আইসিএমআরের, এপিডেমোলজি বিভাগের প্রধান জানিয়েছেন যে পরীক্ষামূলক ভাবে কিছু মানুষের উপর এই ওষুধ আরোপ করা হচ্ছে। তাদের কে রাখা  হচ্ছে পর্যবেক্ষণে। এটা সবার জন্য নয়। সাধারণ মানুষকে ওষুধের দোকান থেকে হাইড্রোক্সিক্লোরোকুইন কিনতে মানা করেন তিনি।

যে সব স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন, কিন্তু এখনও কোনও শরীরে করোনার চিহ্ন নেই, তাদের প্রাথমিক চিকিত্সার জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা হচ্ছে।

এছাড়াও ১৫ বছরের নিচের ও ৬০ বছরের উপরের ব্যক্তির শরীরের জন্য আদৌ সঠিক নয় এই হাইড্রোক্সিক্লোরোকুইন । তাই কিছুতেই নিজের থেকে এই ওষুধ খাবেন না, সাবধান করছেন বিশেষজ্ঞরা।

 

আপাতত হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। দিল্লির ড্রাগ কন্ট্রোল অফিসার অতুল নাসা জানিয়েছেন যে তারা কেমিস্টদের জানিয়ে দিয়েছেন প্রেসক্রিপশন ছাড়া যেন কোনও ভাবেই হাইড্রোক্সিক্লোরোকুইন বিক্রি না করা হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube