চিকিৎসাকর্মীদের বাড়িতে থাকতে না দিলে কড়া পদক্ষেপ বাড়ির মালিকের বিরুদ্ধে

নিউজটাইম ওয়েবডেস্ক : ‌‌যাঁরা নিজেদের জীবন বিপন্ন করে দেশকে এই মহামারীর হাত থেকে বাঁচানোর কাজে নিয়েজিত রয়েছেন, নিজেদের জীবনের তোয়াক্কা না করে। তাঁদেরই ঘর ছাড়া তে বাধ্য করছেন কিছু অত্যন্ত অকৃতজ্ঞ মানুষ। দেশের বিভিনন্ন প্রান্ত থেকে আসা চিকিৎসা কর্মিরা ‌যাঁরা বাড়ির থেকে দুরে কোনো বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন তাঁদের জীবনে দেখা দিয়েছে এই নতুন উৎপাত। তাঁরা চিকিৎসা ক্ষেত্রে কাজ করেন বলেই শুধুমাত্র আতঙ্কের বসবর্তী হয়ে বাড়ি ছেড়ে দিতে বলা হচ্ছে তাঁদের।

রাজধানী থেকে রাজ্যের জেলা শহর সমস্ত ক্ষেত্রেই চিত্র এক।  এরই বিরুদ্ধে রাজ্য হিসেবে প্রথম পদক্ষেপ নিল দিল্লি সরকার। বুধার সকালে একটি নোটিশ প্রকাশ করা হয় দিল্লি সরকারের তরফ থেকে, ‌যেখানে বলা হয় – কোনো বাড়ি মালিক বা ফ্ল্যাটের মালিক ‌যদি কোনো চিকিৎসা কর্মীদের বাড়িতে থাকতে বাধা দেন তবে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ, হতে পারে  জামিন অ‌যোগ্য মামলাও।

অল ইন্ডীয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের,  রেসিডেন্ট ডক্তরস অ্যাসোসিয়েশনের তরফ থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে একটি চিঠি দেওয়া হয় এই উপদ্রবের কথা জানিয়ে। এখানে এও বলা হয়, দেশের এমন জরুরী অবস্থায় একেবারে ফ্রন্ট লাইনে কাজ করা মানুষগুলির ভালো থাকার চিন্তা রাষ্টেরেরই করা উচিত।  এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে অনুরোধ করা হয়, ‌যত শীঘ্র সম্ভব এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার।

সমগ্র দিল্লি জুড়ে চিকিৎসক, পারামেডিক্যাল স্টাফ, স্বাস্থ্যসেবা কর্মীদের তরফ থেকে এই ধরণের বহু অভি‌যোগ পাওয়া ‌যায়। বাড়ির মালিকরা ক্রমগত তাঁদের বাড়ি খালি করতে বাধ্য করছেন বলে জানান তাঁরা। এদিন সকালে দিল্লি রাজ্য্য স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগ থেকে একটি নির্দেশে বলা হয় ‌যেহেতু বর্তমানে দিল্লি ও তার সংলগ্ন এলাকায় এপিডেমিক ডিজিজ অ্যাক্ট আইন জারি করা হয়েছে সেই ক্ষেত্রে এমন কাজ সরকারি কর্মীদের তাঁদের কাজে বাধা প্রদনের সমতূল্য।  ফলে এমন ঘটনা ঘটলে দিল্লি পুলিশকে এই বাড়ির মালিকদর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হল   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube