নিউজটাইম ওয়েবডেস্ক : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা অ্যাডার্ন, বুধবার দেশে জাতীয় জরুরী অবস্থার ঘোষণা করেন। নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ প্রতিরোধে এদিন মধ্যরাত থেকে গোটা দেশে থাকবে একমাসের লকডাউন। বুধবার সকালে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই গোটা দেশ প্রস্তুতি শুরু করে এই লকডাউনের।
নিউজিল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা ২০৫ এ পৌঁছনোর প্রায় সঙ্গে সঙ্গেই পেরশাসনের তরফ থেকে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়। জরুরী পরিষেবা বাদে সমস্ত প্রতিষ্ঠান – স্কুল-কলেজ, অফিস ইত্যাদি বুধবার মধ্যরাত থেকে এক মাসের জন্য বন্ধ থাকবে। বুধবার সকালে পার্লামেন্টে জাসিন্ডা জানান, আজ মধ্যরাত থেকে আগামী ৪ সপ্তাহের জন্য আমরা গৃহবন্দীই শুধু থাকবো না, আমরা এই মারণ ভাইরাসের চেইন টা ভাঙব। যে রাস্তায় এই ভাইরাস সমানে ছড়িয়ে পড়ছে সেই পথকে বন্ধ করে ভাইরাসকে রুখতে আমাদের প্রথমিক পদক্ষেপ হবে সামাজিক দুরত্ব বজায় রাখা। অ্যাডার্ন একটা ভুল পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে। আমাদের সামান্য গাফিলতিতে আগামী সপ্তাহ বা তারও বেশি দিন ধরে পরিস্থিতির অবনতি হতে পারে। এই ৪ সপ্তাহের পরই আমরা বুঝতে পারব, আমরা করোনা মোকাবিলায় কতটা সফল হয়েছি। তিনি পার্লামেন্টে জানান, কিছু ক্ষেত্রে কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণ পাওয়া গেছে. যার ফলে তড়িঘড়ি এই জরুরী অবস্থার ঘোষণা করা হল। শুধুমাত্র বুধবারই ৫০ টি নতুন সংক্রমণের কথা জানা গেছে। তিনি এই জরুরী অবস্থায় কী কী করা যাবে বা কী কী করা যাবেনা তা নিয়ে বলার সময় তিনি বলেন, এ বিষয়ে প্রশ্ন জাগলে নিজে এমন ভাবে থাকুন যেন আপনার এই কোভুড-১৯ ভআইরাস আছে। এই ভাইরাস শরীরে থাকলে আপনি ঠিক যেমন ভাবে সতর্কতা অবলম্বন করবেন ঠিক সেরম ভাবেই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

