কেবল চতুর্থ দফায় ৫৯৬ কোম্পানি বাংলায়, অশান্তির আশঙ্কা কমিশনের!

গত মাস থেকেই শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই দু’দফার ভোট সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন হবে। অন্যান্য অনেক রাজ্যের তুলনায় এই রাজ্যে অধিক সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কমিশনের তথ্য বলছে, কেবল চতুর্থ দফার ভোটের জন্য বাংলায় ৫৯৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। তার আগে রয়েছে তৃতীয় দফার নির্বাচন, ওইদিনে কত কোম্পানি থাকছে?

আগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর- বাংলার এই চার কেন্দ্রে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৪০৬ কোম্পানি বাহিনী দিয়েই ভোট করানো হবে। নতুন করে আর কেন্দ্রীয় বাহিনী বাংলায় পাঠানো হচ্ছে না। তারপরই আছে চতুর্থ দফার ভোট। আগামী ১৩ মে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বহরমপুরে নির্বাচন রয়েছে।

কমিশনের তরফে জানানো হয়েছে, চতুর্থ দফায় বাংলার আট কেন্দ্রে ভোটের জন্য ৫৯৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও থাকবে ক্যুইক রেসপন্স টিম। কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করা হয়েছে। পাশপাশি ভোটকে কেন্দ্র করে বাংলায় হিংসার ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও স্পষ্ট বার্তা জাতীয় নির্বাচন কমিশনের।

বাংলায় সাত দফায় নির্বাচন হওয়ায় কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে অশান্তির আশঙ্কায় সাতের বেশী দফায় ভোট করানোর দাবি ছিল বিরোধীদের। প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও ভোটের সময় তাদের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। তবে শেষ পর্যন্ত ভোট হিংসা এড়াতে কেন্দ্রীয় বাহিনীর উপরই ভরসা রেখেছে কমিশন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube