চাকরি প্রার্থীর উপর হামলা!

সোনারপুরে বাড়ির সামনে প্রাইমারি চাকরি প্রার্থীর উপর রাতের অন্ধকারে চলল হামলা । ধারালো অস্ত্র দিয়ে গলার কাছে আঘাত করার অভিযোগ উঠল । ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত ব্যক্তি । এই ঘটনায় একজনকে আটক করে পুলিশ ।

সোনারপুরের সোনারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পুর্ব শীতলার বাসিন্দা দেবাশীষ বিশ্বাস । ২০০৯ সাল থেকে প্রাইমারিতে যোগ্যদের চাকরির দাবিতে আন্দোলন করছেন । ২০০৯ দক্ষিণ ২৪ পরগনা বঞ্চিত চাকরি প্রার্থীদের কনভেনার হিসেবে রয়েছেন তিনি ।

আক্রান্ত দেবাশীষ বিশ্বাসের দাবি, মঙ্গলবার রাত্রি ১০টা নাগাদ বাড়ির সামনেই রাস্তায় গুগুল মিটে অন্যান্য আন্দোলনকারীদের সাথে মিটিং করছিলেন তিনি । তাঁর অভিযোগ, সেই সময়ে তাঁর উপর হামলা চালানো হয় । কোনরকমে নিজেকে রক্ষা করেন তিনি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ । এদিনের এই ঘটনায় পুলিশ একজনকে আটক করে বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube