প্রকাশিত হয়ে গেল চলতি বছরের মাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষার ৮০ দিনের মাথায় ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম দশে রয়েছে ৫৭ জন। তাদের মধ্যে একজন অরণ্যদেব বর্মণ। লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে নবম স্থান অধিকার করেছে সে। হাওড়ার বাসিন্দা শ্যামপুর হাইস্কুলের ছাত্র অরণ্যদেবের প্রাপ্ত নম্বর ৬৮৫। ছেলের কৃতিত্বে গর্বিত বাবা-মা। আগামী দিনে এইভাবেই সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার আশীর্বাদ করছেন তাঁরা।

অরণ্যদেবের মা গৃহবধূ। তার বাবা গোবিন্দপ্রসাদ বর্মন শ্যামপুর কলেজের অধ্যাপক। ছেলের রেজাল্ট নিয়ে খুবই খুশি। তিনি জানান, কোনও রকম চাপ নেই। আগামী দিনে অরণ্যদেব কী করবে তা ছেলের উপরেই ছেড়ে দিয়েছেন তিনি। যদিও কৃতী ছাত্রের মায়ের ইচ্ছে ছিল ছেলেকে ডাক্তারি পড়ানোর, এদিকে অরণ্যদেব নিজে দাবা খেলতে ভালোবাসেন।

নিজের রেজাল্ট নিয়ে পড়ুয়া বলে, ‘আমি যে হাওড়া জেলার মধ্যে একা নবম স্থান অধিকার করব, ভাবতে পারিনি।‘ ভবিষ্যতে আই আই টি-তে ভর্তি হওয়ার ইচ্ছে রয়েছে তার। প্রসঙ্গত, হাওড়া জেলা শিক্ষা দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-এ এই জেলায় মোট ৫৮,৬৩২ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেয়। যার মধ্যে ছাত্রের সংখ্যা ২৫, ৫১৬ এবং ছাত্রীর সংখ্যা ৩৩, ১১৬ জন।

উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচুড় সেন। প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানাধিকারি পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের পুষ্পিতা বাসুরি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন্র নৈঋতরঞ্জন পাল যুগ্মভাবে তৃতীয় হয়েছেন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে পুষ্পিতা বাসুরি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

