তীব্র গরমে দোসর বিদ্যুৎ বিভ্রাট! বিক্ষোভে জনগণ

তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রির মাত্রা । তীব্র গরমে হাঁসফাঁস করছেন বঙ্গবাসী । এবার তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুৎ বিভ্রাটও । একাধিক স্থানে এই বিদ্যুৎ বিভ্রাটের জেরে কাহিল বাসিন্দারা । ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভে শামিল হলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দারা ।

বর্তমানে তীব্র দাবদাহের জেরে গরমে নাজেহাল বঙ্গবাসী । অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট চলছে বিভিন্ন জায়গায় । বৃহস্পতিবার দুপুরে জঙ্গিপুর পৌরসভার ২০ নাম্বার ওয়ার্ডে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করেই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন এলাকার সাধারণ জনগণ ।

এই ঘটনায় জানা যায়, বিগত চার দিন থেকেই বিদ্যুৎ না থাকার জন্যই ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকাবাসী । বৃহস্পতিবার দুপুরে কোনরকম আশ্বাস না পেয়ে রঘুনাথগঞ্জ সাগরদিঘী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চলে এলাকার বাসিন্দাদের । তাঁদের দাবি যতক্ষণ না পর্যন্ত এলাকায় বিদ্যুতের ব্যবস্থা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁরা এই অবরোধ চালিয়ে যাবে ।

একই ছবি ধরা পড়ে রাজ্যের অন্য একটি জেলায় । লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের জেরে কাহিল অবস্থা দুর্গাপুরেও । এখন প্রায়দিন তাপমাত্রার পারদ ৪৩ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করছে । তার উপর আবার গোদের ওপর বিষফোঁড়া । লাগাতার বিচ্ছিন্ন হচ্ছে বিদ্যুৎ পরিষেবা । বাধ্য হয়ে বিদ্যুৎ দফতরের ভিতরেই বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা । দুর্গাপুরের বিধান নগরের পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অফিসের ভেতরেই জুনিয়র ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ চলে বৃহস্পতিবার ।

দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লি সহ বিধান নগরের বেশকিছু এলাকাবাসী বিক্ষোভে সামিল হন । বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ অফিসের ফ্যান,লাইট । একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ অফিসের কাজকর্মও । দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তাঁরা । ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশীপ থানার পুলিশ ।

বিক্ষোভকারী, বিপিন কুমার শর্মার অভিযোগ “কোনদিন সাময়িক বিদ্যুৎ থাকছে আবার কোনদিন ভোল্টেজই থাকছে না । চরম সমস্যায় পড়তে হচ্ছে বৃদ্ধ-বৃদ্ধাদের, শিশুদের থেকে এলাকার সমস্ত মানুষকে” । জানা যায়, এলাকায় রয়েছে একটি ট্রান্সফরমার । আর সেই ট্রান্সফরমারের ওপরই চাপ দিয়ে একটি বহুতলে দেওয়া হচ্ছে বিদ্যুৎ পরিষেবা । আর অত্যাধিক চাপে বারে বারে পুড়ে যাচ্ছে সেই ট্রান্সফরমার । ফলে এলাকায় বিদ্যুৎ থাকছে না । চূড়ান্ত দুরাবস্থার মধ্যে পড়েছেন শতাধিক বাসিন্দা । জুনিয়র ইঞ্জিনিয়ার কে বিষয়টি জানানো হলেও তিনি গুরুত্ব দিচ্ছেন না । তাই তারা বাধ্য হয়ে বিদ্যুৎ এসেছেন বিক্ষোভ দেখাতে । যতক্ষণ না পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ তাঁরা চালিয়ে যাবেন এই আন্দোলন, এমনই দাবি তাদের ।”

যদিও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের জুনিয়র ইঞ্জিনিয়ার শুভজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন,”দ্রুত বিদুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube