লোকসভা নির্বাচনের মধ্যেই বারুদের স্তূপে রয়েছে মুর্শিদাবাদ । দিকে দিকে উদ্ধার হয়ে চলেছে বোমা, কোথাও বা দিনে দুপুরে চলছে গুলি । এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ নিয়ে চিন্তার ভাঁজ পড়ছে জাতীয় নির্বাচন কমিশনের কপালে ।
বুধবার মুর্শিদাবাদের খড়গ্রামে চলল গুলি । মুখ্যমন্ত্রীর সফরের দিনেই চলল গুলি । ঘটনায় আহত হন এক কংগ্রেস কর্মী । জরুরী ভিত্তিতে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন । ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করে কমিশন । পাশাপাশি মুর্শিদাবাদের নবগ্রামে তাজা বোমা উদ্ধারের ঘটনায় নিয়েও রিপোর্ট তলব করে জাতীয় নির্বাচন কমিশন । নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয় মুর্শিদাবাদের জেলা শাসককে।
একই সঙ্গে লোকসভা নির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদে বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা । কমিশনের তরফে মুর্শিদাবাদের জন্য ১১৪ কোম্পানি মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায় । কমিশন আরও জানায়, জঙ্গিপুরের বাহিনীর সঙ্গে যোগ করে আরও ৬৩ কোম্পানি যুক্ত করা হচ্ছে । এক্ষেত্রে মোট ১৭৮ কোম্পানি বাহিনী থাকবে বুলে খবর ।
পাশাপাশি QRT-র সংখ্যা বাড়ছে মুর্শিদাবাদে । আগে মুর্শীদাবাদে ১১৩টি QRT রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ও জঙ্গিপুরে ৬৩টি । এই নিয়ে মোট করে সংশ্লিষ্ট ১৭৬টি QRT মুর্শিদাবাদে মোতায়েন হচ্ছে । জঙ্গিপুর পুলিশ জেলার বাহিনী সম্পূর্ণভাবে মুর্শিদাবাদ লোকসভার সঙ্গে যুক্ত করে বাহিনীর বিন্যাস তৈরি করছে কমিশন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

