বুধবারের পর বৃহস্পতিবার তদন্ত করতে ফের সন্দেশখালিতে পৌঁছল সিবিআই । জমি সংক্রান্ত অভিযোগের তদন্তে বৃহস্পতিবার ফের সন্দেশখালিতে এল সিবিআই-র তদন্তকারী দল ।
আধিকারিকরা এদিন তদন্তে এলেন সন্দেশখালির রাজবাড়ি এলাকার বাসিন্দা অরুণ নস্কর , রাজু নস্কর ও প্রসাদ নস্করের বাড়িতে । তাঁরা যে জমি সংক্রান্ত বিষয়ের অভিযোগ জানিয়েছিলেন, সেই জমির কাগজপত্র সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখেন । এই বিষয়ে বাসিন্দাদের অভিযোগ, শেখ শাহজাহান ও তাঁর অনুগামীরা তাঁদের জমি জোর করে দখল করে নিয়েছেন । সন্দেশখালির বিভিন্ন গ্রামে এমন অভিযোগ রয়েছে ।
ইতিমধ্যেই অশান্ত সন্দেশখালিতে অভিযোগ জানানোর জন্য সিবিআই একটি হেল্প ডেস্ক চালু করে । সেখানে একটি বিশেষ ইমেল আইডি দেওয়া হয় । ওই ইমেলে শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারে জমিহারা গ্রামবাসীরা বহু অভিযোগ করেছেন বলে সূত্রের খবর । সেই সব অভিযোগের তদন্তে প্রায় প্রতিদিনই সিবিআই তদন্তকারী দল সন্দেশখালির বিভিন্ন গ্রামে আসছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

