নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার ৮০ দিন পর প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল । এদিন সকালে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করলেন । ৮০ দিন পর প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল ।
মাধ্যমিকে গত বছর পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ । এবার পাশের হার সামান্য বেড়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ । পাশের হারে মেয়েদের সংখ্যা বেড়েছে বলেই তিনি জানান । একই সঙ্গে যান যায়, জেলার সাফল্যের ট্রেন্ড ২০২৪ মাধ্যমিকের ফলাফলে বজায় রয়েছে । কলকাতা থেকে মাত্র একজন পরীক্ষার্থী এই বছর প্রথম দশের মধ্যে জায়গা করেছে । দশম স্থান পেয়েছে কলকাতার কমলা গার্লস হাইস্কুল থেকে সোমদত্তা সামন্ত । তার প্রাপ্ত নম্বর ৬৮৪ (৯৭.৭১%) । তবে মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষকদের নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন চিহ্ন । হাইকোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকাদের বাতিল করা হয় । তাদের অনেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন । এই পরিস্থিতিতে মূল্যায়ন কতটা স্বচ্ছ হবে? সেই নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

