মাধ্যমিকে ফের শিরোনামে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

মাধ্যমিকের মেধা তালিকায় আবার জয়জয়কার হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের । প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে এই স্কুলের ছয় পরীক্ষার্থী । আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতাই স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ ।

মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর তাঁর আরও দাবি, এই স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয় । তাঁর মতে সেটাও ওই স্কুলের ছাত্রদের সাফল্যের এক প্রধান কারণ বলে মনে করেন তিনি ।

এই বছরের মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছে মোট ছয় জন পরীক্ষার্থী । তৃতীয় স্থান অর্জন করে নৈরিত রঞ্জন পাল, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১ । ষষ্ঠ স্থান অর্জন করে অলিভ গায়েন তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮ । সপ্তম হয়েছে আলেখ্য মাইতি তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৭ । নবম স্থানে যুগ্মভাবে রয়েছে ঋতব্রত নাথ ও ঋত্বিক দত্ত, তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৫ ।
দশম স্থান অর্জন করে শুভ্রকান্তি জানা তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৪ ।

এছাড়া সোনারপুরের সারদা বিদ্যাপীঠ থেকে দুই পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে । ৬৮৬ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে সন্দীপন মান্না, ৬৮৫ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে ঈশান বিশ্বাস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube