রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ, কখন, কোথায় দেখা যাবে রেজাল্ট?

একজন শিক্ষার্থীর জীবনের প্রথম বড় ধাপ মাধ্যমিক পরীক্ষা। আগামীকাল, ২ মে প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। চিন্তায় লক্ষ লক্ষ পড়ুয়া। ফেব্রুয়ারি মাস থেকেই অপেক্ষা চলছে এই দিনটির। অবশেষে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই পরীক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ। বৃহস্পতিবার রেজাল্ট বেরোবে কখন? কোথায় দেখা যাবে রেজাল্ট? জেনে নিন বিস্তারিত।

গত ১২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। অনুমান ছিল, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। কয়েকদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, ২ মে পরীক্ষার রেজাল্ট ঘোষণা হবে। আগামীকাল সকাল ৯ টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করবেন পর্ষদ কর্তারা। ৯ টা ৪৫ মিনিট থেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in-এ রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। একইদিনে সকাল ১০ টার পর থেকেই স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন তারা।

wbresults.nic.in এবং কয়েকটি সরকারি ও বেসরকারি ওয়েবসাইটে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। কীভাবে রেজাল্ট দেখবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটে ক্লিক করে WBBSE মাধ্যমিকের রেজাল্ট লিঙ্কে যেতে হবে। এরপর পরীক্ষার্থীরা নিজেদের জন্ম তারিখ, রোল নম্বর দিয়ে লগ ইন করলেই রেজাল্ট দেখতে পাবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে রাজ্যের জেলাগুলির মধ্যে প্রথম স্থানে ছিল পূর্ব মেদিনীপুর। পাশের হার ছিল ৯৬.৮১ শতাংশ। প্রথম পাঁচে ছিল কালিম্পং (৯৪.১৩%), কলকাতা (৯৩.৭৫%), পশ্চিম মেদিনীপুর (৯২.১৩%), উত্তর ২৪ পরগনা (৮৯.৩৫%)। এবারেও কী প্রথম স্থানে ধরে রাখবে পূর্ব মেদিনীপুর নাকি টক্কর দেবে অন্য কোনও জেলা, জানা যাবে বৃহস্পতিবার।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube