নির্বাচনী বঙ্গে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের ঘোষণা

লোকসভা ভোটের মাঝেই এবছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে । ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । তবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, নির্বাচনের জন্য কোনও অসুবিধা হবে না পরীক্ষার্থীদের ।

জানা গিয়েছে, আগামী ২ মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে । পাশাপাশি উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে ৮ মে । ওই দিন থেকেই মার্কশিট পাবে পরীক্ষার্থীরা ।বোর্ড সূত্রে খবর, পরীক্ষার ৮০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল । আর উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হচ্ছে পরীক্ষা শেষের প্রায় ৭০ দিনের মাথায় ।

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি , যা শেষ হয় ১২ ফেব্রুয়ারি । মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল ।সেই মতো মধ্যশিক্ষা পর্ষদ ফল প্রকাশ করার প্রস্তুতিও শুরু করে দিয়েছিল বলে জানা যায় । অবশেষে ঘোষণা হল ফলপ্রকাশের দিন । পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় ফল বেরচ্ছে । ২ মে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করতে পারেন পর্ষদ কর্তারা । ওইদিন পর্ষদের (WBCSE) ওয়েবসাইট থেকে নিজেদের ফল জানতে পারবে পরীক্ষার্থীরা । স্কুল থেকে মার্কশিটও মিলবে ওই দিন থেকেই ।

অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ৬৯ দিনের  মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল । মাধ্যমিকের একসপ্তাহ পর, ৮ মে বেরবে উচ্চমাধ্যমিকের ফলাফল । ৮ তারিখ সংসদের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে, মার্কশিটও মিলবে ।

২ তারিখ এবং ৮ তারিখের মাঝে ৭ মে, তৃতীয় দফার ভোট রয়েছে । স্কুলগুলি ভোটকেন্দ্র হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থাও করা হয়েছে এখানে । ফলে পরীক্ষার্থীরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিতে গেলে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছিল । তবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, নির্বাচনের জন্য কোনও অসুবিধা হবে না পরীক্ষার্থীদের । নির্ধারিত দিনেই স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube