লকডাউন নিয়ে দায়সারা মনোভাব রাজ্যবাসীর, তৎপর পুলিশ

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার করোনা সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা করেন। এরফলে লকডাউন ঘোষিত অঞ্চলগুলিতে মানুষ ঘর থেকে নী বেরোলেও, অনেক ক্ষেত্রে তখনও প‌র্যন্ত খোলা তাকা অঞ্চলের মানুষ চলে আসছিলেন বন্ধ করে দেওয়া অঞ্চলে। ‌যার জেরে লক ডাউনের ঘষণা সফল করা হয়ে উঠছিল প্রায় অসম্ভব।  এই সময়েই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রশ্ন উঠছিল কেন আংশিক লকডাউন? ‌

এরপরই মুখ্যমন্ত্রী মঙ্গলবার সকালে গোটা রাজ্য লকডাউন ঘোষণা করেন।  পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা সদর হওয়ায়, এখানে অবাধে আনাগোনা থআকে মানুষের। এই এলাকা বেশ ঘনজনবসতি পুর্ণ। অর ফলে বাজার দোকানা বহাল ছিল ভিড় এমনকি চা-তেলেভাজার দোকানে চলছিল আড্ডাও।  এরপরই এই পরিস্থিতির কথা মহকুমা প্রশাসনকে্ জানানো হয়, এবং পুলিশ এসে অত্যাবশ্যকিয় পণ্য বাদ দিয়ে সমস্ত দেকান বন্ধ করে দেয়। ‌যে সমস্ত জটলা তৈরি হয়েছিল তাদেরও ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার প্রায় সারাদিন লকডাউনের মধ্যে রাস্তায় বেরোনো রাজ্যবাসীকে ঘরমুখো করতে ছুটে বেড়াতে হল পুলিশকে।  বর্ধমান এলাকার কিছু অংশ আগে থেকেই লকডাউন ছিল, তবে রাজ্য লকডাউনের কথা হওয়ার পরই পুলিশ আরও তৎপর হয়ে ওঠে এই এলাকায়।  তবে স্থানীয় বাসিন্দাদের দাবি হঠাৎ এভাবে সব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে তাঁরা এশ বিপাকে পড়েছেন।  নিত্য প্রয়েজনীয় জিনিসের কালোবাজারির আশঙ্কায় গ্রামে গ্রামে মোতায়েন হয়েছে পুলিশ।

 এমনকী লক ডাউনের দ্বিতীয় দিনেও পথে নামতে হলো পুলিশকে আবারো বন্ধ করা হল বেশ কিছু দোকান। মুদির দোকানে চক দিয়ে গণ্ডি একে দেওয়া হল। ওঠবস করানো হলো কান ধরে যারা দোকান খুলে ছিল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube