অপসারিত কুণাল ঘোষ! নেপথ্যে তাপস রায়ের প্রশংসা?

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত করা হল কুণাল ঘোষকে । বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে তৃণমূল এই কথা জানায় ।

দল বিরোধী মন্তব্যের জেরেই এই অপসারণ বলে দলের তরফ থেকে জানানো হয় এদিন । প্রসঙ্গত বুধবার সকালেই উত্তর কলকাতার শ্যামসুন্দরতলা এলাকায় একটি ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সেই শিবিরে তাঁকে দেখা যায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে । উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেন কুণাল ।

মঞ্চে উপস্থিত তাপস রায়কে উদ্দেশ্য করে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন কুণাল । তিনি জানান, অতীতে তাপস রায় যেভাবে জনগণকে পরিষেবা দিয়ে এসেছেন তা একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তাঁর জন্য । আর এই ভূয়সী প্রশংসার জেরেই কোপের মুখে পড়তে হল কুণাল ঘোষকে ।

প্রসঙ্গত এর আগেও দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে পদত্যাগ করতে চেয়েছিলেন কুণাল ঘোষ । তবে সেই সময় দলের মুখপাত্রের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হলেও, সাধারণ সম্পাদক হিসেবে তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেনি দল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube