খ্যাতনামা অভিনেত্রী রূপালী গাঙ্গুলী বুধবার যোগ দিলেন বিজেপিতে । দিল্লির সদর দফতরে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এদিন তাঁকে দলে স্বাগত জানান ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারাভাই ভার্সেস সারাভাই-এর মনীষা জানান, ‘উন্নয়নের মহাযোগ্য’ দেখে তাঁর মনে হয়েছে তাঁর এই উন্নয়নের অংশ হওয়া উচিত । অভিনেত্রী রূপালী এদিন আরও বলেন নরেন্দ্র মোদীর ব্যক্তিত্বের প্রতি আকর্ষণেই সকলে বিজেপিতে যোগদান করেন । এদিন বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগদান করেন ।
এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে সহ অনিল বালুনি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

