শীতের মরশুমে ঠাণ্ডা লেগে সর্দি-কাশির সমস্যা নতুন নয়। আট থেকে আশি সকলেই ভুগছেন এই সমস্যায়। শীত আসলেই অনেকের অ্যালার্জির সমস্যা থেকে শুরু করে সর্দিকাশি বাড়তে থাকে। বাচ্ছা থেকে বুড়ো এবং প্রতিবেশী থেকে অফিস কর্মী প্রায় সকলেই অ্যালার্জির জন্য খুসখুসে কাশি, শ্বাসকষ্টতে ভুগতে থাকেন। বায়ুদূষণের ফলে দিনের পর দিন অ্যালার্জি আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। শীতকালে এই অসুস্থতার প্রধান কারণ হলো কোল্ড অ্যালার্জি। শীতের বাতাসে ধূলিকণার পরিমাণ অনেক বেশি হয়।সেই কারণে যেসব মানুষের শরীরে ইমুনিটি ক্ষমতা কম তাঁদের ভাইরাসজনিত অ্যালার্জির মত রোগ বেশি করে চেপে ধরে । চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগের উপসর্গের নাম অ্যালার্জেন। অ্যালার্জেনজনিত এই রোগগুলোকে অ্যালার্জি হিসেবে চিহ্নিত করা হয়।
বিশেষজ্ঞদের মতে অ্যালার্জি থেকে মুক্তি পেতে বেশ কিছু জিনিস মেনে চলতে হয়। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।তাই ভিটামিন সি নিয়মিত গ্রহণ করা যেতে পারে। এতে অনেকটাই উপশম মেলে। এছাড়াও আয়ুর্বেদ মতে মধু খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অনেকটাই সহজ হবে।এমনকি অ্যালার্জি থেকে হাওয়া বিভিন্ন প্রতিক্রিয়াও সারিয়ে তোলে মধু। এইজন্য প্রতিদিন অন্তত ১ চামচ করে হলেও মধু খাওয়া উচিত। এছাড়াও ঘরোয়া টোটকা হিসাবে টক দই খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। টক দই এর উপকারীতা সকলেই কমবেশি জানেন।তাই খাবার পাতে এই খাদ্য রাখলে ভালোই উপকার মিলবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

