খড়গ্রামে চলল গুলি! বারুদের স্তূপে মুর্শিদাবাদ?

মুর্শিদাবাদের খড়গ্রামের দিয়ারা মল্লিকপুর গ্রামে চলল গুলি । শূন্যে ২ রাউণ্ড গুলি চালানোর অভিযোগ ওঠে এদিন । কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষের জেরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ । বুধবারের এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা ।

মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে বচসা শুরু হয় বলে জানা যায় । হাতাহাতির মাঝেই গুলি চালানোর অভিযোগ ওঠে । বুধবার দুপুরে দিয়ারা মল্লিকপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্যা জিতা খাতুন ও তার অনুগামীদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। সেই বচসা হাতাহাতিতে গড়ালে এক যুবক পিস্তল বের করে পর পর দু রাউণ্ড গুলি চালায় বলে অভিযোগ আনা হয় ।

কংগ্রেসের ব্লক সভাপতি এই ঘটনায় অভিযোগের আঙ্গুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আলতামাস কবীরের বিরুদ্ধে । যদিও এই গুলি চলার ঘটনা অস্বীকার করে, ঘটনাকে পারিবারিক অশান্তি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ ।

লোকসভা নির্বাচিনের আগে এদিন প্রকাশ্য দিবালকে গুলি চালনার ঘটনায় স্বাভাবিকভাবেই অতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube