বুধবার শ্রমিক দিবস । এই শ্রমিক দিবসেই কাজ হারালেন ডুয়ার্সের বানারহাটের এক চা বাগানের শ্রমিকরা । রোজগার হারিয়ে কার্যত অথৈ জলে পড়ে গেলেন একাধিক পরিবার ।
মে দিবসের প্রাক্কালে বুধবার সকালেই বন্ধ হল ডুয়ার্সের বানারহাটের তোতাপাড়া চা বাগান । এই ঘটনায় জানা যায়, ‘সাসপেনসন অফ ওয়ার্ক’-এর নোটিশ ইস্যু করে বাগান ছেড়ে মঙ্গলবার গভীর রাতেই চলে যান বাগান কর্তৃপক্ষ । যার জেরে কর্মহীন হয়ে পড়েন প্রায় ১ হাজার শ্রমিক ।
সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, শ্রমিকদের মজুরি, পিএফ, গ্র্যাচুইটি বাকি রয়ে গিয়েছে । একই সঙ্গে জানা যায়, বেশ কিছুদিন ধরে শ্রমিকরা আন্দোলন করছিলেন । তাঁদের দাবি, আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার অজুহাত দেখিয়ে বাগান বন্ধ করে মালিকপক্ষ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

