মঙ্গলবার হুগলির জেলাশাসক মুক্তা আর্যর কাছে নিজের মনোনয়ন পত্র জমা দিলেন বিশিষ্ট অভিনেত্রী ও সঞ্চালিকা তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় । জীবনের প্রথম মনোনয়ন পত্র জমা দিতে পেরে উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী পাত্রী । এদিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী প্রবালকুমার বসু সহ তাঁর একাধিক বন্ধুরাও ।
এদিন চুঁচুড়া ঘড়ির মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন পত্র জমা করতে আসেন তিনি । এদিন তাঁর সফর সঙ্গী ছিলেন সঙ্গে ছিলেন তাঁর স্বামী প্রবালকুমার বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত ও অন্যান্য ব্যক্তিরা ।

তবে এদিন তাঁর সমর্থনেও ছিল এক আলাদাই চমক । রচনার সঙ্গে যারা ছিলেন তাঁদের অনেককেই দেখা যায় এক বিশেষ পোশাকে । সাদা পাঞ্জাবির বাম দিক জুড়ে ছিল তৃণমূলের জোড়াফুলের প্রতীক সহ প্রার্থী রচনার ছবি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রথম মনোনয়ন পত্র জমা করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

