সন্দেশখালিতে সিবিআই, দেওয়া হল হাজিরার নির্দেশ!

বুধবার সন্দেশখালিতে ফের অভিযানে পৌঁছয় সিবিআইয়ের দু’টি তদন্তকারীর দল । জানা যায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল সন্দেশখালির সরবেড়িয়া বাজারে শেখ শাহাজাহান মার্কেটে যায় ।

শেখ শাহাজাহান মার্কেটে গিয়ে স্থানীয়দের দায়ের করা অভিযোগের তদন্ত করেন তাঁরা । সেখান থেকে বেরিয়ে ওই দলটি রাজবাড়ি অস্থায়ী ক্যাম্পে ফিরে যায় । অন্য আরেকটি দল শেখ শাহজাহানের অনুগামী ফারুক পাইকের বাড়িতে পৌঁছয় বলে জানা যায় । ফারুকের হাতে সিবিআই আধিকারিকরা একটি নোটিশ ধরিয়েছেন বলেও খবর ।

সিবিআই আধিকারিকরা এদিন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন ও‌ অনুগামী শেখ সিরাজুল মীরের বাড়িতে যান । তবে সিরাজের বাড়ি তালাবন্ধ থাকায় এদিন তাঁর বাড়ির দেওয়ালে সিবিআই আধিকারিকরা নোটিশ ঝুলিয়ে দিয়ে আসেন ।‌ নোটিশে উল্লেখ করা হয়, আগামী ৩ মে সকাল ১১টার মধ্যে তাঁকে কলকাতায় সিবিআইয়ের কার্যালয়ে গিয়ে হাজিরা দিতে হবে‌ ।

পাশাপাশি শাহজাহান অনুগামী শেখ সিরাজুল মীরের বাড়িতে গিয়েও এদিন সিবিআই আধিকারিকরা নোটিশ দেন । সিরাজুলের বাড়িতে গিয়ে এদিন সিবিআই আধিকারিকরা ডাকাডাকি করেন । কিন্তু কেউ সাড়া না দেওয়ায় তাঁর বাড়ির সামনে সিবিআই আধিকারিকরা নোটিশ লাগিয়ে দিয়ে চলে যান ।

শেখ সিরাজুল মীরের বাড়ির সামনে লাগানো নোটিসে তাঁকে আগামী ৬ মে সকাল ১১টার মধ্যে সিবিআই দপ্তরে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । প্রসঙ্গত উল্লেখ্য ৫ জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় তিনি সরাসরি জড়িত বলে অভিযোগ ওঠে ।‌ একই সঙ্গে জানা যায়, সরবেড়িয়ায় শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়ি থেকে কিছুটা দূরেই অবস্থিত এই সিরাজুলের বাড়ি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube