চলছে লোকসভা নির্বাচন । তারই মধ্যে প্রায় দিনই প্রকাশ্যে উঠে আসছে বোমা উদ্ধারের ঘটনা । বুধবার সকালে ফের বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের নবগ্রামে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।
নবগ্রামের মোহরুরু অঞ্চলের গ্রামদিঘী গ্রামে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হল বুধবার সকাল বেলায় । ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় নবগ্রামের গ্রামদিঘী গ্রামে । জানা যায় আজ সকালে হঠাৎই গ্রামের মানুষ খবর পায় গ্রামদিঘী গ্রামের পুকুরে পাড় থেকে একটি ব্যাগের মধ্যে বোমা উদ্ধার হয়েছে ।
ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় মুর্শিদাবাদের নবগ্রাম থানায় । দ্রুত নবগ্রাম থানার পুলিশ সেখানে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সামনে লোকসভা ভোট আর এই ভোটের আগে আবারো নবগ্রামে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা নবগ্রাম জুড়ে । পুলিশ ঘটনার তদন্তে নামলেও কে বা কারা ভোটের আগে এত বোমা মজুদ করে রাখল তা নিয়ে এখনও কোন সদুত্তর মেলেনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

