আবারও শিরোনামে মুর্শিদাবাদ । বোমা বিস্ফোরণে সোমবার ফের কেঁপে উঠল মুর্শিদাবাদ জেলার রেজিনগর । সূত্রের দাবি বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় এক তৃণমূল কর্মীর বাড়ি । নির্বাচনী আবহে শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কমিশনের কাছে ।
বোমা বিস্ফোরণের ঘটনায় ফের কেঁপে উঠল মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকা । সোমবার গভীর রাতে রেজিনগরের নাজিরপুরে ভয়াবহ এক বোমা বিস্ফোরণের ঘটনায় ভেঙে পড়েছে এক তৃণমূল কর্মীর বাড়ির একাংশ । যদিও এই বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত মেলেনি । গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ।
প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিনে মুর্শিদাবাদের রেজিনগর থানার একাধিক এলাকায় বোমা উদ্ধারের পাশাপাশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে । সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্র অন্তর্গত বেলডাঙাতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে । সেই ঘটনারের রেশ কাটতে না কাটতেই সোমবার রাতে ফের একবার রেজিনগরের নাজিরপুরে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে । আসন্ন লোকসভা নির্বাচন রক্তপাতহীনভাবে করাই এখন প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ।
বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকা এই রেজিনগর । এই রেজিনগরে পরপর তিনদিন বোমা উদ্ধার ও বোমাবাজির ঘটনা ঘটল । গত রবিবার রেজিনগরে বোমা বিস্ফোরণ হয়, গতকাল সোমবার বেলডাঙায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । আবার সোমবার গভীর রাতে রেজিনগরে বোমাবাজির ঘটনা ঘটে । যদিও সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে । তবে নির্বাচনী আবহে ক্রমশ বেড়েই চলেছে আতঙ্ক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

