বেনিয়াপুকুরে বাবার হাতে ছেলে খুন । প্রাথমিকভাবে জানা যাচ্ছে মঙ্গলবার রাতে বাবার সঙ্গে ছেলের অশান্তি শুরু হয় । তারপরেই ছেলেকে কুপিয়ে খুন করে বাবা । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । মৃতের নাম রোশন থাপা, অভিযুক্ত বাবা রমেশ থাপা ।
তাঁর ছেলে মাদকাসক্ত হয়ে পড়েছে, এমনই সন্দেহে প্রায় সময়েই বাবার সঙ্গে ছেলের ঝামেলা হত বলে জানা যায় স্থানীয় সূত্রে । মঙ্গলবার রাতেও এই একই বিষয়ে ঝামেলা শুরু হয় তাঁদের মধ্যে এবং তখনই বাবা ছেলেকে কুপিয়ে খুন করে বলে দাবি । পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ছেলেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।
পাশাপাশি জানা যায়, ঘটনার পর থেকেই পলাতক বাবা রমেশ থাপা । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

