বুধবার ব্রিগেড প্যারেড গ্ৰাউন্ড থকে উদ্ধার করা হল এক অজ্ঞাত পরিচয় বছর ৪৫-এর মহিলার মৃতদেহ । পুলিশ সূত্রে খবর যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার গায়ে একাধিক পোড়া চিহ্ন মিলেছে । তবে সেই দাগগুলি অনেক দিনের পুরনো বলেও তাঁরা জানিয়েছেন ।
সকালে ময়দানে আসা প্রাত ভ্রমণকারীরা প্রথম মৃতদেহটি দেখতে পান এবং তারপর ময়দান থানায় খবর দেওয়া হয় । এদিনের ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান কেউ বা কারা মধ্যরাতে মৃতদেহটি এখানে ফেলে গিয়েছে । একই সঙ্গে আরও জানা যায় উদ্ধার হওয়া মৃতদেহটি প্রায় এক থেকে দু’দিন আগের ।
ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দা বিভাগ শাখা ও ময়দান থানা ঘটনার তদন্ত শুরু করেছে । খতিয়ে দেখা হচ্ছে পাক স্ট্রিট থেকে ব্রিগেড গামী রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ । তবে শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতদেহর পরিচয় সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়নি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

