তিলোত্তমায় গরমের রেকর্ড! অতিতীব্র তাপপ্রবাহে জ্বলছেন বঙ্গবাসী । তবে আবহাওয়া দফতর জানাচ্ছে শীঘ্রই স্বস্তি মিলবে দহনজ্বালা থেকে ।
উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বলে জানা যাচ্ছে । রবিবার ৫ মে থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় ৷ আগামী সোমবার, অর্থাৎ ৬ তারিখ দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলেছে ৷ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ছয় জেলায় । পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বৃষ্টি হতে পারে । সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস । এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
কলকাতায় গত ৭০ বছরের তাপমাত্রার রেকর্ড মিলল এপ্রিল মাসে ! গতকাল, মঙ্গলবার ৩০ এপ্রিল কলকাতার পারদ ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস । ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতায় ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস পারদ উঠেছিল বলে জানা যায় ।
৪ মে পর্যন্ত এই দাবদাহ চলবে । শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা জারি করা হয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে । দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ । বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও । পাহাড় ও সংলগ্ন পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর । ২ মে-র পর তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে । দক্ষিণবঙ্গের সব জেলায় আরও পাঁচ দিন চলবে তাপপ্রবাহ ।
অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের ৮ জেলায় । পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বাঁকুড়া- এই আট জেলায় অতি তীব্র তাপপ্রবাহ চলবে । পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা-তেও চরম তাপপ্রবাহের পূর্বাভাস । বেশিরভাগ জেলায় ‘লু’ বইবে ।আগামী চার দিনে তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

