গরমের রেকর্ড গড়ল কলকাতা । বিগত ৫০ বছরে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এপ্রিল মাসে ।পাশাপাশি, বিগত ৭৫ বছরে কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রয়েছে এপ্রিল মাসে । ১৯৮০ সালের ২৫ এপ্রিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল । ২০২৪ সালের ২৯ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল । অন্যদিকে ১৯৫৪ সালের ২৫ এপ্রিল তাপমাত্রা কলকাতায় ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল । এখনো পর্যন্ত সেটাই সর্বকালীন রেকর্ড এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার ।
রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গে! বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস।
অন্যদিকে ৪ঠা মে পর্যন্ত দাবদাহ চলবে বলে জানা গিয়েছে । তবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তাই দাবদাহে জ্বলবে দক্ষিনবঙ্গ । একই সঙ্গে বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও । আজ থেকে দু-তিন দিন পাহাড় ও সংলগ্ন পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে । আগামী পাঁচ দিনে তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই । আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না বেরোনো ।
ঘূর্নাবর্ত রয়েছে রাজস্থান, বাংলাদেশ এবং আসাম সংলগ্ন এলাকায় । ঝাড়খন্ড থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে । আরও একটি অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কেরালা পর্যন্ত ।পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৪ঠা মে শনিবার উত্তর-পশ্চিম ভারতে ।
দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা রয়েছে আরও তিন দিন । উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস র্যয়েছে । বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকবে । রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে । দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিন জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থকাছে । সোম এবং মঙ্গলবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের ।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আরও চার/পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে । অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়া এই আট জেলাতে । বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা রয়েছে । কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু এর পরিস্থিতি থাকবে । বাকি সময়ে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে ।
আজ পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে থাকবে । দার্জিলিং ও কালিম্পঙ্গে হালকা বৃষ্টি চলবে । উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব বোঝা যাবে । নিচের দিকে জেলাগুলিতে তাপপ্রবাহ জারি থাকবে । গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে পাহাড় সংলগ্ন তিন জেলায় । উত্তরবঙ্গের ছয় জেলাতে গরম ও অস্বস্তি বজায় থাকবে । এর মধ্যে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে তাপপ্রবাহ চলবে । মালদহ ও উত্তর দিনাজপুরের কিছু এলাকায় চরম তাপপ্রবাহ থাকবে । কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে ।
আজ মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে । একই সঙ্গে জলপাইগুড়িতে গরম ও অস্বস্তিও থাকবে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে । বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে । বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
কলকাতায় সকালে শুকনো গরম থাকলে ও বেলা শেষে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে । তাপপ্রবাহের পরিস্থিতি চলবে । গরম ও অস্বস্তিও থাকবে । আগামী চার-পাঁচ দিন একই রকম থাকবে তাপমাত্রা । বেলা বাড়লে গরম হাওয়ার দাপট বাড়বে । শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই । উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হতে পারে । রবি ও সোমবার নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা ।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৪ থেকে ৮৬ শতাংশ রয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

