রাজভবন সহ তিলোত্তমার একাধিক দর্শনীয় স্থানে নাশকতা ছড়ানোর হুমকি দিয়ে মেইল আসে মঙ্গলবার । হুমকি মেইলটি আসার পরই রাজভবন এবং ভারতীয় জাদুঘরের তরফে যোগাযোগ করা হয় লালবাজারে । ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের STF সহ কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ।
এই প্রসঙ্গে কলকাতা পুলিশের উচ্চপদস্থ একজন আধিকারিক জানিয়েছেন, ‘ইতিমধ্যেই যে মেইল মারফত এই হুমকি দেওয়া হয়েছে, সেই ই-মেলের আইপি অ্যাড্রেস ট্র্যাক করছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্সের গোয়েন্দাদের পাশাপাশি তদন্তে নামানো হয়েছে কলকাতা পুলিশের সাইবার সেলকেও।’
এদিনের ঘটনায় জানা যায়, “টেরোরাইজার ১১১” নামে এক সংগঠন থেকে এই হুমকি মেইল পাঠানো হয় । উল্লেখ্য এর আগেও ৫ জুন এই সংগঠনের তরফে একই হুমকি মেইল পাঠানো হয়েছিল যাদুঘরে । সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় মেইলে লেখা হয় ‘ হ্যালো, আমরা “টেরোরিজারস ১১১” নামে একটি সন্ত্রাসবাদী দল । আমাদের অবশ্যই আপনাকে জানাতে হবে, আমরা আপনার বিল্ডিংয়ের ভিতরে একাধিক বিস্ফোরক ডিভাইস রেখেছি । আমরা নিশ্চিত করব যাতে অনেক লোক মারা যান । এটাই এই হামলার মূল কারণ । বিদায় ।’ এমনই বার্তা দিয়ে হুমকি মেইল করা হয় বলে খবর ।
এই চিঠি পাওয়ার পরই নড়ে চড়ে বসে প্রশাসন । রাজভবন ও যাদুঘরে শুরু হয় চিরুনি তল্লাশি । একই সঙ্গে নিয়ে আসা হয় স্নিফার ডগ । ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে এই মেইল পাঠানো হয়েছে বলেও জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

