ভোটদাতাদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ

প্রত্যেক বারের মতো এবারও কলকাতার ঐতিহ্যবাহী ট্রামে ভোট নিয়ে বিশেষ প্রচার শুরু করা হল উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে । কলকাতা উত্তরের ভোটারদের ভোট দানের জন্য উৎসাহিত করার জন্য কলকাতা উত্তর নির্বাচনী আধিকারিকের দফতর থেকে “ELECTION TRAM CAR” নামক একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয় ।

জাতীয় ভোট দানের গড়ের থেকে কলকাতা উত্তর অনেক পিছিয়ে বলেই সূত্রের দাবি । তাই ভোটারদের নির্বাচন নিয়ে উৎসাহিত করতে সূচনা করা হল এই বিশেষ উদ্যোগের । কলকাতার ঐতিহ্য, একটি শীততাপ নিয়ন্ত্রিত ট্রামকে সাজিয়ে কলকাতা উত্তর কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘোরানো হবে । এর দ্বারা উৎসাহিত করা হবে ভোট দাতাদের । আজ ২৯ তারিখ, সোমবার এই ট্রামের উদ্বোধন করা হল । আগামীকাল থেকে ৫ মে পর্যন্ত সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার পর্যন্ত এবং আবার শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলবে এই ট্রাম । ভিতরে থাকবে ডামি ভোটিং মেশিন। এই বিশেষ ট্রামে উঠতে কোন টিকিট কাটতে হবে না যাত্রীদের । ৩০ এপ্রিল থেকে ৫-ই মে পর্যন্ত এই ট্রাম চালানো হবে বলে খবর । এই বিশেষ ট্রামে যারা ভ্রমণ করবেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হবে । এই ট্রাম যে শুধুমাত্র কলকাতা উত্তরের বিভিন্ন এলাকায় ঘুরবে তাই নয় , তার সঙ্গে একাধিক অনুষ্ঠানের ও ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন ।

এদিন ট্রাম উদ্বোধনে উপস্থিত ছিলেন সিইও আরিজ আফতাব, কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল, সিইও দফতরের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী ও বিজিত কুমার ধর, কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার (I) মুরলিধর শর্মা, ট্রাসপোর্ট বিভাগের সেক্রেটারি ডঃ সৌমিত্র মোহন (IAS), কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিসি ইন্দিরা মুখার্জি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube