মালদহ, মুর্শিদাবাদকে নিয়ে বাড়ছে নির্বাচন কমিশনের উদ্বেগ

নিজের ঐতিহ্যকে ধরে রাখতে এবার মুর্শিদাবাদ নিজের পুরনো কারিশ্মাকেই তুলে ধরল নির্বাচন কমিশনের সামনে । মুর্শিদাবাদ মানেই বোমা, গুলি, রক্ত, খুন-এ যেন এক ঐতিহ্যে পরিণত হয়েছে । পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা নির্বাচন, এমন কোন পার্বন যায় না যেখানে বোমা-গুলির মিলন ঘটবে না এই মুর্শিদাবাদে ।

প্রথম এবং দ্বিতীয় দফা নির্বাচন এক রকম শান্তিপূর্ণভাবে পার করলেও এবার জাতীয় নির্বাচন কমিশনের কপালে ভাঁজ পড়ল এই মুর্শিদাবাদকে নিয়েই । এখনও পর্যন্ত একটা এমন দিন যায়নি যেদিন বোমার আওয়াজ শোনা যায়নি বা বোমা ফাটেনি । তৃতীয় দফা নির্বাচনে একদিকে যেমন রয়েছে মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ সেটাও যেমন বড় চিন্তার বিষয় কমিশনের কাছে ঠিক তেমনই আরও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদ জেলা ।

ইতিহাস যে কথা বলে তার পরিপ্রেক্ষিতে কমিশন কড়া পদক্ষেপ করতে চাইলেও বড় বাধ সাধছে পরিবেশ এবং পরিস্থিতি । একদিকে তাপপ্রবাহের জেরে গোটা বাংলা যখন রীতিমতন নাজেহাল হয় উঠছে, ঠিক সেই সময়েই মুর্শিদাবাদের এই দাবদাহে যেন এক অন্য আকার ধারণ করছে বোমা আর গুলি । সকাল থেকে রাত পর্যন্ত বোমা আর গুলির শব্দে রীতিমতো ফের আতঙ্কে ভুগতে শুরু করেছেন সাধারণ মানুষ ।

দ্বিতীয় দফার নির্বাচনে পিছিয়ে নেই মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ । সেখানের ইতিহাসও যে চিত্র কমিশনের সামনে তুলে ধরেছে তাতে করে কমিশনের কপালের চিন্তার ভাজ আরো অনেকটাই চওড়া হয়ে গিয়েছে । ফলে তৃতীয় দফা নির্বাচনে ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কতটা সামাল দিতে পারবে সেটা যেমন একদিকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে উঠতে শুরু করেছে, অন্যদিকে তৃতীয় দফা লোকসভা নির্বাচনের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলাতেই হবে বিধানসভার উপনির্বাচন ।

এই পরিস্থিতিতে একমাত্র ভগবানই পারেন ভগবানগোলার সামগ্রিক পরিস্থিতিকে স্বাভাবিক করতে, এমনটাই মনে করছে দেশের জাতীয় নির্বাচন কমিশন । তার কারণ কমিশন যত ধরনের পদক্ষেপই নিক না কেন তা যেন নিমেষেই ম্লান হয়ে যাচ্ছে । ‘কুছ পরোয়া নেই’ মনোভাব প্রকাশ পাচ্ছে এখন মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় । এখান থেকেই যেন নতুন করে আরেক নতুন সমস্যা দেখা দিয়েছে ভোট কর্মীদের মধ্যে । তাদের বক্তব্য পরিবেশ এবং পরিস্থিতির স্বাভাবিক না হলে তাঁরা ভোট করাতে যেতে একেবারেই প্রস্তুত নন । তার কারণ যেভাবে প্রতিনিয়ত বোমাবাজির খবর মিলছে তাতে এখন থেকেই ভোট কর্মীরা পুরনো ইতিহাসকেই ফের চোখের সামনেই দেখতে পাচ্ছেন ।

অন্যদিকে কমিশনের কড়া বার্তা, অনেক হয়েছে আর নয় । অবিলম্বে সামগ্রিক পরিস্থিতিকে স্বাভাবিক করতে যে কোন ধরনের কড়া পদক্ষেপ করতে হবে স্থানীয় এবং রাজ্য প্রশাসনকে । কোনরকম হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না অন্যথা কমিশন জানে কিভাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করতে হয় । প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর কোম্পানির সংখ্যা আরও বাড়াতেও পিছপা যেমন হবে না কমিশন ঠিক তেমনই কমিশনের নির্দেশকে অমান্য করলে কড়া পদক্ষেপ করতেও পিছ পা হবে না কমিশন ।

দফায় দফায় বৈঠক আর কমিশনের কড়া বার্তার মাঝে এখন মালদহ এবং মুর্শিদাবাদ জেলা । আদপে তৃতীয় দফা নির্বাচন কি সত্যিই শান্তিপূর্ণ হবে না কি নবাবের জেলায় নিজেদের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে বদ্ধপরিকর থাকবে মালদহ এবং মুর্শিদাবাদ জেলা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube