বাম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বাগনান!

সোমবার রাতে হাওড়ার বাগনানের কলেজ মোড়ে সংঘর্ষ বাঁধে সিপিআই (এম) ও তৃণমূল কংগ্রেসের মধ্যে । আহত হন দুই দলের একাধিক ব্যক্তি । এলাকায় শুরু করা হয় পুলিশের টহলদারি ।

বাগনানে সিপিআই (এম) ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বাঁধে সংঘর্ষ । এই ঘটনায় আহত হন উভয় পক্ষের একাধিক ব্যক্তি । অভিযোগ ওঠে, গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হন বাগনানের তৃনমুল বিধায়ক অরুনাভ সেন ও তাঁর দেহরক্ষী । অরুণাভ সেনের দাবি, তাঁকে বাঁচাতে গিয়ে রডের আঘাতে মাথা ফাটে তাঁর দেহরক্ষীর ।

এই প্রসঙ্গে, সিপিআইএমের অভিযোগ, প্রচার শেষে তৃনমুলই হামলা চালিয়েছে । লোহার রড, লাঠি, ইট দিয়ে হামলা চালায় তৃণমূলের সমর্থকরা । আক্রমণের জেরে আহত হন দলের বেশ কয়েকজন । হাওড়ার বাগনানের হেতমপুরের ঘটনা ।

ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বাগনান কলেজ মোড়ে । অরুণাভ সেনের দাবি, ওই দিন বাগনান থানার বাকসিতে অভিষেক ব্যানার্জীর সভা সেরে তাঁর বাড়ির কাছে কলেজ মোড়ে একটি চায়ের দোকানে তৃণমূল কংগ্রেসের কয়েকজন সমর্থক চা খাচ্ছিলেন এবং আড্ডা দিচ্ছিলেন । তাঁর অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা লোহার রড, লাঠি ইত্যাদি নিয়ে আক্রমণ চালায় তাদের উপর ।

দ্রুত সেই খবর যায় বিধায়কের কাছে । খবর পেয়েই বিধায়ক অরুনাভ সেন এবং তার দেহরক্ষী রাজকুমার মাঝি ঘটনাস্থলে পৌঁছন । পোঁছনো মাত্রই বিধায়ককে ঘিরে ধরে দুষ্কৃতীরা চড়াও হয় তাঁর উপর । সেই সময় বিধায়ককে বাঁচাতে গেলে তাঁর দেহরক্ষী রাজকুমার মাঝিকেই দুষ্কৃতীরা রড, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে ।

দুষ্কৃতীদের রডের আঘাতে দেহরক্ষীর মাথা ফেটে যায় এবং চোখেও আঘাত লাগে গুরুতর । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যায় তৃণমূলের আরও লোকজন । প্রতিরোধের মুখে পড়ে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় । আহত হয় মোট ১১ জন । আহতদের বাগনান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । বিধায়ক অরুণাভ সেনের দেহরক্ষী রাজকুমার মাঝিকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

অপরদিকে সিপিএমের জেলা কমিটির সদস্য সাবির উদ্দিন মোল্লার অভিযোগ, জোট প্রার্থী আজাহার মল্লিক , কংগ্রেসের সমর্থনে গতকাল ওই এলাকায় কর্মীসভা করেন । সেই সভা শেষ হওয়ার পরই তৃণমূলের সমর্থকরাই সিপিআইএমের উপর হামলা চালায় । তাঁদের দাবি, নিজেদের ছোড়া ইটেই বিধায়কের দেহরক্ষী আহত হয়েছেন ।

তাঁর আরও অভিযোগ, তৃণমূলীদের হামলায় বেশ কয়েকজন আহত হন । অনেকের বাড়ি ঘরদোর ভাংচুর করা হয়, রাতভর বোমাবাজি করা হয় । তৃণমূলের হামলার জেরে তাঁদের কয়েকজন কর্মী সমর্থকরা চিকিৎসাধীন রয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube