রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ চলল বসিরহাটে । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল বসিরহাটে । সোমবার বসিরহাটে বিজেপির দেওয়াল লিখনের উপর কালি ছেটানো নিয়ে শুরু হয় অশান্তি । ঘটনার কারণে সংঘর্ষ বাঁধে তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে । মঙ্গলবার বিজেপি প্রার্থী সেই স্তহানে যেতে গেলে তাঁকেও বাধা দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসে ।
সোমবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের খড়িডাঙা গ্রামে বিজেপির দেওয়াল লিখনের উপর কালি ছেটানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় । ওই ঘটনার প্রতিবাদ করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে ।
মঙ্গলবার বিজেপি প্রার্থী রেখা পাত্র ওই গ্রামে গেলে তাঁকে ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে দাবি করা হয় । পাশাপাশি রেখাকে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় বলে জানা যায় ।
একই সঙ্গে জানা খবর, রেখা ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলে তৃণমূল কর্মীর সমর্থকরা পিছন থেকে তাঁকে ধাওয়া করেন । তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় । সেই বচসা তারপর হাতাহাতি ও মারধরে রূপান্তরিত হয় । তৃণমূলের এক মহিলা কর্মীর অভিযোগ তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে ।
মঙ্গলবারের এই ঘটনায় রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন । আজ, মঙ্গলবার, বিকেলের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

