বালুরঘাট লোকসভা কেন্দ্রের ঘটনায়, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

সুকান্ত মজুমদারকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের পতিরাম গার্লস স্কুলের ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছিল জাতীয় নির্বাচন কমিশন । ১ ঘণ্টার মধ্যে ATR (অ্যাকশন টেকেন রিপোর্ট) চাওয়া হয় কমিশনের তরফ থেকে ।

কমিশন সূত্রের খবর, এই মুহূর্তে সেই রিপোর্ট জেলাশাসকের কাছ থেকে এসে পৌঁছয় সিইও দফতরে । সেখানে উল্লেখ রয়েছে বুথের ভিতরে কোন রকম গণ্ডগোল, অশান্তির ঘটনা ঘটেনি । বুথ থেকে কিছুটা দূরে বিজেপি প্রার্থীকে ঘেরাও করা হয় । একটা ভিড় জমে বুথের বাইরে । সেখানেই বালুরঘাটের বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা বাঁধে বেশ কিছু জনের । ঘেরাও করা হয় সুকান্ত মজুমদারকে । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এসপি । এরপর পরিস্থিতি স্বাভাবিকের পর্যায়ে পৌঁছায় ।

কমিশন জানিয়ে দেয় যাঁরা ভিড় জমিয়েছিলেন তাঁরা প্রত্যেকেই সাধারণ ভোটার । সুকান্ত মজুমদার পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন তুলেছিলেন । তবে কমিশনের ব্যাখ্যা অভিযোগ পেয়েই QRT, সেক্টর অফিসার, এসপি ঘটনাস্থলে গিয়েছিলেন , তবে পরিস্থিতি স্বাভাবিক ছিল ।

কমিশনের ব্যাখ্যা যেহেতু সব বুথেই ১০০% ওয়েব কাস্টিং সম্ভব হয়েছে তাই বুথের ভিতরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । বুথের বাইরে কিছুক্ষণের জন্য ভোটাররাই বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে ছিলেন । কমিশন সূত্রের খবর কমিশনের তরফ থেকে সম্পূর্ণ ঘটনা সুকান্ত মজুমদারকেও জানানো হবে ।

প্রসঙ্গত, গঙ্গারামপুরে ইন্দ্রনারায়নপুর কলোনিতে ৮ নম্বর ওয়ার্ডের ৪৮ নম্বর বুথে সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূলের সমর্থকরা । বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় সুকান্ত মজুমদার এলাকায় পৌঁছালে তাকে গোব্যাক স্লোগান দেওয়া হয় ।

অন্যদিকে, গঙ্গারামপুরের দুই নম্বর ওয়ার্ডে কাদিরহাট প্রাথমিক বিদ্যালয় বুথে যান সুকান্ত মজুমদার । সেখানে অভিযোগ ওঠে রাজ্য পুলিশ বুথে ঢুকে অসুস্থদের ভোট করাচ্ছে । এই অভিযোগ পেয়ে সুকান্ত মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্পেশাল অবজারভারকে ফোন করে অভিযোগ জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube