নির্বাচনী আবহে রেজিনগরে উদ্ধার বোমা !

লোকসভা নির্বাচনের আগেই রেজিনগর থেকে দু’জার ভর্তি বোমা উদ্ধার হল । সোমবারের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।

বেলডাঙায় বোমা বিস্ফোরণের মধ্যেই ফের তাজা বোমা উদ্ধার হল মুর্শিদাবাদে । মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করা হল সোমবার সকালে । গোপন সূত্রের খবর পেয়ে দু’জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ । এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্ন করছেন গ্রামবাসীরা, কোথা থেকে এত পরিমাণে বোমা আসছে ।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় । বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয় । তবে কে বা কারা কী কারনে এত পরিমাণে বোমা মজুদ করে রেখেছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ।

অন্যদিকে সোমবার সকালে বেলডাঙায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । তার মধ্যেই আবার তাজা বোমা উদ্ধার হল মুর্শিদাবাদ । রেজিনগরে এই বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube