তাপপ্রবাহের মধ্যেই মিলল বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় আজ, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ । আজও তাপপ্রবাহের কবলে পড়ল কলকাতা । অর্থাৎ চলতি এপ্রিলে এই নিয়ে চতুর্থ দফা তাপ্রবাহের স্পেল চলল বঙ্গে । যা অতীতে এপ্রিল মাসে কোনদিন ঘটেনি বলেই জানা যাচ্ছে । ১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক ৩টি স্পেল তাপপ্রবাহ চলছে । ২০২৪ সালের আজকের তারিখ ধরে এপ্রিলে মোট ৯ দিনের তাপপ্রবাহ । ২০০৯ সালে এপ্রিলে ২ টি তাপপ্রবাহ স্পেল ছিল । ৪ দিন করে মোট ৮ দিন চলল এই স্পেল । ২০২৪ সালে সেই রেকর্ড ভেঙে দিল এপ্রিলের তাপপ্রবাহ ।

পরিস্থিতির কোন বদল এই মুহূর্তে নেই বলেই খবর । প্রচণ্ড উষ্ণ পশ্চিমের হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায় । প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপুর্ন হাওয়া ঢুকছে রাজ্যে । কিন্তু তা বেশ দুর্বল বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা । কাল থেকে ৪ মে রাজ্যে কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর । তবে আগামী ৫ দিনে তাপমাত্রার আর তেমন কোন উল্লেখ্যযোগ্য হাইজাম্প নেই । অর্থাৎ তাপপ্রবাহ বহাল থাকবে । কিন্তু আর তাপমাত্রা বাড়বে না, কমবেও না ।

৩০ এপ্রিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পরের দিন ১ মে এই বৃষ্টির তালিকায় যোগ হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার । তবে এই বৃষ্টি বিক্ষিপ্তভাবেই হবে বলে জানা যাচ্ছে, গোটা জেলা জুড়ে নয় । খুব বেশি ক্ষণ বৃষ্টির সম্ভাবনাও নেই, সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়াও থাকবে ।

পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা রয়েছে । পশ্চিমাঞ্চলের বাকি সব জেলায় মডারেট বা মাঝারি তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা রয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলায় মডারেট তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা থাকবে । আজ পুরুলিয়া বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যার পর হালকা বৃষ্টি হতে পারে । প্রভাব পড়বে না তাপপ্রবাহের মাত্রায় ।

গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আপাতত মুক্তি পাচ্ছো না তাপপ্রবাহ থেকে । আগামী ৫ দিন সব জেলায় মডারেট তাপপ্রবাহের কমলা সতর্কতা । উত্তরে আলিপুরদুয়ার এবং কোচবিহারে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি হলেও আপাতত খাতায় কলমে তাপপ্রবাহ নেই। দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী ৫ দিন তাপপ্রবাহ । ৫ মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ । প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণে । কমবে লু-এর দাপট । উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে । অত্যন্ত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির । বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube