অগ্নিকাণ্ডের কবলে বড়বাজার, ঘটনায় লাগলো রাজনৈতিক রঙ!

সাত সকালে বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর সামনে এল । সোমবার নাখোদা মসজিদের কাছে একটি গোডাউনে আগুন লেগে যায় বলে জানা যায় । ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন । পাশাপাশি এলাকায় পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু সহ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

এদিনের ঘটনায় জানা যায়, আগুন লাগে বড়বাজারের একটি বেআইনি প্লাস্টিকের গোডাউনে । দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়ায় সেই আগুন । আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ২টি বহুতলেও । ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন ।

এলাকায় পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু সহ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । মেয়র জানান, বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ও তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয় । পাশাপাশি জানা যায়, যেই গোডাউনে আগুন লাগে সেটি একটি বেআইনি গোডাউন ছিল বলে কার্যত মেনে নেন, স্থানীয় কাউন্সিলর ।

পাল্টা তৃণমূলকে তোপ দাগেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় । ঘটনায় প্রশাসনের দিকেই দায় ঠেলেছেন তিনি । তাঁর প্রশ্ন গত দু’বছরে জিনি তৃণমূলের কাউন্সিলরের পদে ছিলেন তিনি কী করেছেন এই বিষয়ে? একই সঙ্গে জানা যায়, বড়বাজারে তাপস রায়কে ঘিরে চলে ‘গো ব্যাক স্লোগান’ । স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube