সিলিন্ডার নিয়ে চম্পট দিল ডেলিভারি বয়!

রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ৫০টিরও বেশি বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে চম্পট দিল ডেলিভারি বয় ৷ ঘটনার পর মাস তিনেক হতে চললেও গ্যাস অফিস ও সোনারপুর থানায় অভিযোগ জানিয়ে এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি বলেই জানা যাচ্ছে ৷ ফলে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছে এইসব পরিবারগুলি ৷

একটি মাত্র সিলিন্ডারে কোন রকমে রান্নার কাজ চালাচ্ছেন উপভোক্তারা ৷ বিষয়টি নিয়ে প্রশাসন যাতে উপযুক্ত তদন্ত করে ও ব্যবস্থা নেয় তার দাবি জানিয়েছেন এই ওয়ার্ডের পৌরপিতা ৷ ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে ৷

এলাকার বাসিন্দা কার্তিক দাস জানান, বাবু নস্কর নামে একজন ডেলিভারি বয় দীর্ঘদিন ধরেই এলাকায় গ্যাস দিয়ে যেত ৷ সোনারপুর থানার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে ইন্ডেনের গ্যাস অফিস থেকে তাঁদের সিলিন্ডার ডেলিভারি দেওয়া হত ৷ তিনি এদিন আরও বলেন বিষয়টি গ্যাস অফিসে জানানো হলে তারা এখন হাফ সিলিন্ডারের দাম চাইছে ৷ এই ঘটনায় আরও অভিযোগ ওঠে, অনেকের বাড়ি থেকে আবার ভর্তি সিলিণ্ডার ও টাকাও নিয়ে গিয়েছে বলে অভিযোগ আনা হয় ৷ এলাকার আরেক বাসিন্দা লাবণ্য হালদার দাবি তোলেন তাঁরা যাতে রান্নাবান্না করে খেতে পারেন তার জন্য সিলিণ্ডারের ব্যবস্থা করে দিক প্রশাসন ৷

উজালা গ্যাস যোজনায় একটিমাত্র সিলিণ্ডার ব্যবহার করেন তনুশ্রী ভান্ডারী । তার একটি মাত্র সিলিণ্ডারও নিয়ে চলে গিয়েছে বলে অভিযোগ ৷ এর ফলে খুবই সমস্যার মধ্যে পড়েছেন তিনি ৷ প্রিয়াঙ্কা মন্ডলের অভিযোগ গ্যাস অফিসে সিলিণ্ডারের কথা বললে তাঁরা এখন অতিরিক্ত টাকা দাবি করছেন ৷ এদিকে গ্যাস অফিসের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে চাননি ৷ তবে ওই ডেলিভারি বয়কে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube