নির্বাচনের আগে ফের বিস্ফোরণ মুর্শিদাবাদে!

ফের বোমা বিস্ফোরণের কারণে শিরোনামে উঠে এল মুর্শিদাবাদ ! বিস্ফোরণের জেরে উড়ে গেল বাড়ির চাল । সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা ।

ভয়াবহ বোমা বিস্ফোরণে ভেঙে গেল ইটের পাঁচির, উড়ল বাড়ির চালা । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় । ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙা থানা ঝুমকা মাঝপাড়া এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বাড়ির পাশে ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা । বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে ইটের পাঁচিল । জানা যায়, পাশেই কামাল বাসার বাড়ি থেকে উড়ে যায় চালা । অনেকেই মনে করছেন এদিন ঘটে যেতে পারতো আরও বড়সড় দুর্ঘটনা । বিস্ফোরণের সময় পাশেই আইসিডিএস সেন্টারে শিশুরা খাওয়া দাওয়া করছিল বলে স্থানীয়দের দাবি । এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গোটা গ্রামের বাসিন্দারা ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলডাঙা থানার পুলিশ । দোড়গোড়ায় নির্বাচন, তার আগে এই বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্কিত সকলেই । গতকাল, রবিবার রেজিনগরে বোমা উদ্ধার ও বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে । তার চব্বিশ ঘণ্টা পরে আবারও বোমা বিস্ফোরণ ঘটনা ঘটল মুর্শিদাবাদের বেলডাঙায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube