রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এবার উদ্বিগ্ন হয়ে উঠল জাতীয় নির্বাচন কমিশন । দিল্লির নির্বাচন সদন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্তাদের একটাই প্রশ্নঃ কেন এত বোমা ও হিংসার ঘটনা ঘটে চলেছে ? এমন কি ভোট পরবর্তী হিংসা নিয়েও প্রশ্ন তুললেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার নিতেশ কুমার ব্যাস ।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে হাজির ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সহ দফতরের ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকরা । এছাড়া উপস্থিত ছিলেন স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার, ভিসিতে ছিলেন তৃতীয় এবং চতুর্থ দফার নির্বাচনের দুই বিশেষ পর্যবেক্ষক । পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা ও বিশেষ সাধারণ পর্যবেক্ষক আলোক সিনহা ছাড়াও বৈঠকে হাজির ছিলেন তিনটি জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসাররা ।

এদিন বৈঠকে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার ডিএম এবং এসপি , মালদহ জেলা এবং নদিয়া জেলার ডিএম এবং এসপি উপস্থিত ছিলেন । এই তিনটি জেলার এসপি এবং ডিএমদের কাছে দেশের ডেপুটি নির্বাচন কমিশনার নিতেশ ব্যাস জানতে চান যে তাঁরা তাঁদের জেলায় সাধারণ ভোটারদের নির্ভয় ভোট দান করাতে কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন । আদৌ কি তারা আতঙ্কমুক্ত হয়ে ভোট দিতে আগ্রহী, নাকি তাদের মধ্যে ভয়ভীতি রয়েছে এখনও?

এছাড়াও স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমারের কাছে থেকে জানতে চাওয়া হয় যেসব জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয় । আদৌ সেখানকার মানুষ নির্ভয় ভোট দিতে প্রস্তুত কি না তা এদিন জানতে চাওয়া হয় ।তারা কি আদৌ ভোটমুখী হবেন ভোট কেন্দ্রে? এছাড়া সামগ্রিক ভাবে তৃতীয় এবং চতুর্থ দফার নির্বাচনের জন্য এখন পর্যন্ত কী কী ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে সে বিষয়টিও জানতে চান জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার নিতেশ ব্যাস।

এই দুই দফার নির্বাচনের নির্বাচনী প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ তাপপ্রবাহের সতর্কতা অবলম্বন করে কী কী পদক্ষেপ গ্রহণ করা হল সেই বিষয়টিও খতিয়ে দেখেন কর্তারা । এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রের খবর ।

প্রায় দেড় ঘটনা ধরে চলে এই জরুরি ভিত্তিতে বৈঠক । সূত্রের খবর সকাল সাড়ে ৯টা থেকে ১১ টা পর্যন্ত চলা এই বৈঠকে মুর্শিদাবাদ, মালদহ এবং নদিয়া জেলার উপরে বিশেষ নজর দিতে মরিয়া জাতীয় নির্বাচন কমিশন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube