পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পণ ঘোষের অস্বাভাবিক মৃত্যুর জেরে এনআইটির অধিকর্তার অপসারণ চেয়ে চলল আন্দোলন । রবিবার গভীর রাত পর্যন্ত চলে ছাত্র আন্দোলন । ইস্তফা দিতে বাধ্য হলেন এনআইটির অধিকর্তা অরবিন্দ চৌবে । ইনস্টিটিউট সূত্রে খবর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে ইস্তফা পত্র পাঠান তিনি ।
এই ঘটনায় জানা যায় অর্পণ ঘোষ ক্রমাগত পরীক্ষার চাপে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন । রবিবার দুপুরে এনআইটি ক্যাম্পাসের ভিতর ছাত্রাবাসের রুমের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার সহপাঠীরা । তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় ইনস্টিটিউটের মেডিকেল ইউনিটে, কিন্তু সেখানে আইডি কার্ড না দেখানো হলে চিকিৎসা করা যাবে না বলে কর্তব্যরত স্বাস্থ কর্মীরা জানান । আইডি কার্ড নিয়ে আসতে আরও দশ মিনিট সময় চলে যায় বলে অভিযোগ ছাত্রদের ।
পাশাপাশি অ্যাম্বুল্যান্সও ছিল না বলে অভিযোগ আনেন তাঁরা । তাই নির্দিষ্ট সময়ে বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া যায়নি বলেও দাবি ওঠে । দেরি হয়ে যাওয়াতেই তার মৃত্যু হয়েছে বলে ছাত্ররা অভিযোগ এনে এনআইটি-র অধিকর্তার অপসারণ চেয়ে আন্দোলনে নামেন । এনআইটি-র মেন গেট বন্ধ করে গভীর রাত পর্যন্ত আন্দোলন চলে । ছাত্রদের দাবি অনুযায়ী ইনস্টিটিউটের গাফিলতির কথা স্বীকার করে ইস্তফা দিতে বাধ্য হন অধিকর্তা । এই পরিস্থিতিতে সোমবার সকালে ইনস্টিটিউটের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় । একই সঙ্গে ব্যাহত হয় ছাত্র-ছাত্রীদের ক্লাসও ।
প্রসঙ্গত, দুর্গাপুরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো । সকালে পরীক্ষা দিয়ে আসার পর হস্টেলে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় । মৃত অর্পন ঘোষ মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র । কর্তৃপক্ষকে খবর দেওয়া মাত্রই অতি দ্রুত দুর্গাপুর থানার পুলিশকে ঘটনার কথা জানানো হয় । পুলিশ আসামাত্রই মেধাবী ওই ছাত্রকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । মৃত এই মেধাবী ছাত্রের বাড়ি হুগলি জেলার ব্যান্ডেলে । পুলিশ সূত্রে খবর একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে যেখানে পড়াশোনার চাপের কথা উল্লেখ করা হয়েছে ।
যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকেল থেকে প্রতিষ্ঠানের সামনের গেটে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা । ইনস্টিটিউটের ডাইরেক্টর-এর অপসারণ চেয়ে প্রবল-বিক্ষোভ দেখান তারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

