অস্ত্র উদ্ধারের পর কী পরিস্থিতি সন্দেশখালিতে?

শুক্রবারের ঘটনার পর শনিবার থমথমে পরিবেশ দেখা গেল সন্দেশখালিতে । যেই বাড়িটি থকী উদ্ধার করা হয়েছিল অস্ত্রভাণ্ডার, অর্থাৎ আবু তালেব শেখের বাড়িতে তালা ঝুলতে দেখা গেল এদিন ।

ঘটনা জানাজানি হওয়ার পর এলাকার বাসিন্দাদের চোখে মুখে ধরা পড়ে আতঙ্কের ছায়া । শান্ত ছিমছাম মানুষগুলো টেরই পাননি এতদিন ধরে আগ্নেয়গিরিতেই বসবাস করছিলেন তাঁরা । এক বাসিন্দা তো বলেও ফেললেন, সিবিআই কী জিনিস তা তিনি আগে জানতেন না ।

সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে বেশির ভাগই বিদেশি অত্যাধুনিক অস্ত্র । সে ক্ষেত্রে উঠে আসছে পাচারযোগের তত্বও । কোন পথ দিয়ে আসে এত বেআইনি অস্ত্র? যার বাড়ি থেকে উদ্ধার হয় এত অস্ত্র, সে পেশায় এক সাধারণ অটোচালক ।তাহলে অর্থেরই বা জোগান দিল কে? কী উৎস এত টাকার ? কোন উদ্দেশ্যে মজুদ করা ছিল এই অস্ত্রভাণ্ডার ?

পাশাপাশি জানা যায় সন্দেশখালির আগারহাটি গ্রামের নির্মল পাত্র ও গৌর পাত্রের বাড়িতে সিবিআই । গৌর ও নির্মল দুই ভাইয়ের জমি শাহজাহান বাহিনী জোর করে দখল করেছিল বলে অভিযোগ । সেই অভিযোগের তদন্তে সিবিআইয়ের আধিকারিকরা এদিন গৌর ও নির্মলের বাড়িতে আসেন তাঁরা । বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কড়া পাহারায় ছিলেন এদিন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube