হাসনাবাদে ভয়াবহ বিস্ফোরণে আহত হলেন বিজেপি নেতার ভাতৃবধূ । শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাসনাবাদের কালীবাড়ি এলাকায় । আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায় ।
স্থানীয় সূত্র জানা গিয়েছে, এদিন দুপুরে হাসনাবাদ এলাকার প্রভাবশালী বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়িতে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয় । দিলীপবাবু তখন বাড়ির বাইরে কাজ করছিলেন । ঘরে গিয়ে তিনি দেখেন, তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছেন ।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রথমে অনুমান করা হয়েছিল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনাটি ঘটেছে । পরে দেখা যায়, গ্যাস সিলিন্ডার ফাটেনি । দিলীপবাবু জানান, বিস্ফোরণের পরে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল । ঘটনার নেপথ্যে তিনি ষড়যন্ত্রের আশঙ্কা করছেন ।
এই ঘটনায় তৃণমূলের অভিযোগ, ওই বিজেপি নেতার বাড়িতে বোমা মজুত করা ছিল । সেই বোমা ফেটেই ওই পরিবারের মহিলা জখম হয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

