বাংলায় কতদিন চলবে এই দহনজ্বালা?

এপ্রিলের শেষ ক’টা দিন এবং মে মাসের শুরুতে দাবদাহের সতর্কবার্তা চলবে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে । দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ । বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও । পার্বত্য দুই জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ।

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে তাপপ্রবাহ । অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায় । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া- এই সাত জেলায় অতি তীব্র তাপপ্রবাহ চলবে ।

উত্তরবঙ্গের তিন জেলাতে চলবে তাপপ্রবাহ । এর মধ্যে মালদহ ও উত্তর দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে । দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে । চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ।

আগামী চার দিনে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা । এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় জানানো হয়েছে, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে বেরোনো এড়ানোর কথা ।

কলকাতায় সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে । বেলায় থাকবে আংশিক মেঘলা আকাশ । তাপপ্রবাহের পরিস্থিতি চলবে । গরম ও অস্বস্তি চলবে । আরও বাড়বে তাপমাত্রা । সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস । বেলা বাড়লে গরম হাওয়ার দাপট বাড়বে । জানা যাচ্ছে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube