বাংলায় দেখা গেল নজিরবিহীন ঘটনা । ভোটের আবহে শুক্রবার ফের শিরোনামে উঠে এল সন্দেশখালি । ইডি সিবিআইয়ের পর সন্দেশখালিতে পৌঁছল এনএসজি । তৃণমূল নেতার আত্মীয়র বাড়িতে মিলল প্রচুর অস্ত্র । একই সঙ্গে এদিন ম্যারাথন তল্লাশি অভিযানে নামে সিবিআইয়ের একটি তদন্তকারী দলও । রোবট ও স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি ।
ম্যারাথন তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা, আগ্নেয়াস্ত্র । বিদেশি অস্ত্র মজুত রয়েছে বলেও খবর । মেঝে খুড়তেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা ও অত্যাধুনিক অস্ত্র । বোমার সন্ধানে সিবিআইয়ের হাতে উঠে আসে অত্যাধুনিক যন্ত্রও ।
শাহজাহান ইডি হেফাজতে থাকলেও, সন্দেশখালি রয়ে গিয়েছে সন্দেশখালিতেই । সন্দেশখালির বাদশার অস্ত্রাগারে একের পর এক কেন্দ্রীয় তদদন্তকারী সংস্থাগুলির অভিযান চলে শুক্রবার । প্রথমে সিবিআই, তারপর এনএসজি । অত্যাধুনিক রোবট দিয়ে চলল তল্লাশি । বিপুল অস্ত্র মজুতের নেপথ্যে কী? উত্তর খুঁজছে সিবিআই ।
ভোটপক্ষে সন্দেশখালিতে এই বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায় । শুক্রবারের এই ঘটনায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল দেশের স্বরাষ্ট্র মন্ত্রক । মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্ট চাইল জাতীয় নির্বাচন কমিশন ।একই সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

