সন্দেশখালিতে পেশায় অটোচালক আবু তালেব শেখের বাড়ি থেকে ৪০ লক্ষ টাকার অস্ত্র উদ্ধার করা হয় শুক্রবার । একজন সাধারণ মানুষ কীভাবে এই লক্ষাধিক টাকার অত্যাধুনিক অস্ত্র মজুত করল এখন সেটাই ভাবাচ্ছে সিবিআইকে ।
সন্দেশখালির শেখ শাহজাহানের অনুগামী আবু তালেব শেখের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৪০ থেকে ৫০ লক্ষ টাকার বিদেশি অস্ত্র । সাধারণ অটোচালক কীভাবে এই বিপুল অস্ত্র মজুত করলেন? তার সাথে বিদেশি অস্ত্রপাচার চক্রের কোনও যোগ আছে কি না, তা ভাবিয়ে তুলছে সিবিআইকে । শেখ শাহজাহান জেলে যাওয়ার পর তার বিপুল অস্ত্র সম্ভারের একটি অংশ আবু তালেবের বাড়িতে লুকিয়ে রাখা হয়নি তো, সিবিআই তা খতিয়ে দেখছে ।
প্রসঙ্গত, ভোটের আবহে শুক্রবার ফের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি । ইডি সিবিআইয়ের পর সন্দেশখালিতে যায় এনএসজি । তৃণমূল নেতার আত্মীয়র বাড়িতে মেলে প্রচুর অস্ত্র । রোবট ও স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি । ম্যারাথন তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা, আগ্নেয়াস্ত্র । মেঝে খুড়তেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা ও অত্যাধুনিক অস্ত্র ।
সন্দেশখালি প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ‘ মুখ্যমন্ত্রীর দলের এটাই সংস্কৃতি । তার দলের লোককে বাঁচানোর জন্য তিনি সর্বত্র যেতে পারেন । অপরাধীকে বাঁচানোর লক্ষ্য, অপরাধীকে বাঁচানোর দায়িত্ব কর্তব্য বাংলার মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

