কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারালেন প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা, গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীরা । তাঁর জেরে সমস্যার মুখে পড়ে যায় বহু স্কুল । সেই তালিকায় রয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল । ২০১৬ সালের গোটা প্যানেল বাতিলে অর্জুনপুর হাই স্কুলে চাকরি বাতিল হল ৩৬ জন শিক্ষক ও শিক্ষিকার ।
জানা গিয়েছে, ফরাক্কা অর্জুনপুর হাই স্কুলের মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ৬০ জন ।পার্শ্বশিক্ষক ৭ জন । মোট পড়ুয়া সংখ্যা প্রায় দশ হাজারের বেশি । জানা যায় বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা বাদ দিলে এখন মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ২৪ জন । সেক্ষেত্রে পঠনপাঠন নিয়ে সমস্যার মুখে পড়তে হবে ফরাক্কা অর্জুনপুর হাই স্কুলকে ।
কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারালেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী ।
সোমবার এসএসসি গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট । তারপরেই এখন মাথায় হাত চাকরি বাতিল হওয়া মহম্মদ সাফিউল ইসলাম সহ অন্যান্য শিক্ষকদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

