হেলিকপ্টারে হোঁচট মুখ্যমন্ত্রীর!

আবারও চোটের কবলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দুর্গাপুরে হেলিকপ্টারে বসতে গিয়ে চোট পেলেন মমতা । কপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন তিনি । নির্বাচনী প্রচারে আসানসোলের উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে ঘটে এই বিপত্তি ।

জানা যায়, দুর্গাপুরের সিটি সেন্টারে তিনতারা হোটেল থেকে দুপুর ১টা বেজে ১৫ মিনিটে বেরিয়ে গাড়িতে করে আসেন গান্ধী মোড় ডিএমসি ময়দান হেলিপ্যাডে। সেখানে থাকা চপারে ওঠার পরে চপারের ভেতরে মুখ্যমন্ত্রী হোঁচট খেয়ে পড়ে যান । সেই ছবি ধরা পড়ে ক্যামেরায়। কিন্তু মুখ্যমন্ত্রী তারপরেই রওনা দেন আসানসোলের কুলটির উদ্দেশ্যে ।

বিগত বেশ কয়েকদিন ধরেই একটানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র দাবদাহের মাঝে রাজ্যের জেলায় জেলায় নির্বাচনী জনসভা করছেন । এমনকি এর আগেও আরেকবার হেলিকপ্টার থেকে নামার সময় পায়ে চোট পেয়েছিলেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube