মুর্শিদাবাদে বোমাবাজিতে আহত একাধিক! প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব!

লোকসভা ভোটের মুখেই ফের উত্তপ্ত মুর্শিদাবাদ । শনিবার মুর্শিদাবাদের ভরতপুরে চলল ব্যাপক বোমাবাজি । ঘটনায় আহত হয়েছেন সাতজন ব্যক্তি ।

চলছে লোকসভা নির্বাচন । তাতেও রাশ পড়ল না সন্ত্রাসে । মুর্শিদাবাদ ভরতপুরে বোমাবাজিতে আহত হলেন সাত জন । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত হলেন তৃণমূল কর্মীরাই । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত তৃণমূলেরই কর্মীরা । শনিবার সকালে মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানার অন্তর্গত সরডাঙা বিন্দারপুর গ্রামের এই ঘটনায় আহত তৃণমূল কর্মীদেরকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে ।

জানা গিয়েছে, শনিবার সকালে ছাগলকে নিয়ে বিবাদ তৈরি হয় এলাকায় ।পুরোনো বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সড়ডাঙ্গা গ্রাম । আহত হন এক বৃদ্ধা ও মহিলা সহ সাত জন তৃণমূল কর্মী । ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টার্জেন গোষ্ঠী ও ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয় । সেই বিবাদের জেরেই এই বোমাবাজির ঘটনা ঘটে বলে খবর ।

এই বোমাবাজির ঘটনার প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ‘দিদি কিছু পারুক না পারুক দুয়ারে দুয়ারে বোমা এবং বোমার মসলা রেখে দিয়েছে । দিদির দলের সবকিছু থাকতে পারে বোমার অভাব নেই । যত্রতত্র বোমা ফাটছে, পুলিশ নিশ্চুপ থাকবে । এই বোমা দিয়েই নির্বাচন হবে’। অন্যদিকে দ্বিতীয় দফার ভোট মিটতেই এধরনের বোমাবাজির ঘটনায় সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করে জাতীয় নির্বাচন কমিশন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube