সন্দেশখালির সরবেড়িয়া আগারআটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য হাফিজুল খানের আত্মীয়র বাড়িতে শুক্রবার তল্লাশি অভিযান চালায় সিবিআই ।এদিনের অভিযানে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র সহ একাধিক বোমা ।
তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে সিবিআই এদিন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে । সূত্রের খবর, হাফিজুলের আত্মীয় আবু তালেব খানের বাড়ির মেঝে খুঁড়ে অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক কার্তুজও ।
এদিন সিবিআই তল্লাশিতে অসংখ্যও বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশ গোটা বাড়ি ঘিরে রেখেছে । বিকাল পর্যন্ত চলছে তল্লাশি । ওই বাড়ি থেকে কাউকে বেরোতে দেওয়া হয়নি । একই রকমভাবে বাইরে থেকে কাউকে ভিতরে ঢুকতেও দেওয়া হচ্ছে না বলে জানা যায়।
এদিন সন্দেশখালিতে সিবিআইয়ের ১০ সদস্যের তদন্তকারী দল গ্রামে ঢোকে । তাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী । বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল নেতার আত্মীয়র বাড়িতে বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে । সিবিআই আধিকারিকরা সেগুলো উদ্ধার করতে এই স্থানে পৌঁছন । বোমা খোঁজার জন্য নিয়ে আসা হয় বিশেষ স্ক্যানার যন্ত্র ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

